দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন হলেন মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির (৩০ নম্বর), ইয়াসমিন বেগম (৩৭ নম্বর) এবং তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগম। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি উপজেলার ফুলশ্রী গ্রামে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি দল ডিবির কাছ থেকে তাদের হেফাজতে নিয়ে আসে।
রোববার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মো. মাসুদ খান বলেন, মামলার এজাহারভুক্ত এবং তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যে আই